২০২৬ সালের শুরুতেই বড় ধাক্কা সাধারণ মধ্যবিত্তদের পকেটে। আবারো এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে মোবাইল রিচার্জ(Mobile Recharge increase)এর দাম। গত বছরেই এই দাম বৃদ্ধি করেছিল টেলিকম কোম্পানিগুলো। ২০২৬ সালের শুরুতে আবারোও দাম বাড়তে চলেছে। এয়ারটেল জিও এবং ভিআই সহ প্রায় প্রত্যেকটি প্রথম সারির টেলিকম কোম্পানি রিচার্জের দাম বৃদ্ধি করতে চলেছে।
এবার প্রশ্ন হচ্ছে দাম বৃদ্ধি হলে কোন রিচার্জ প্লানের দাম কতটা বাড়বে, বর্তমানে এয়ারটেল(Airtel) জিও(Jio) এবং ভিআই(VI) এর বিশেষ কয়েকটি জনপ্রিয় প্ল্যান হলো ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান, ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান, ৩৬৯ টাকার রিচার্জ প্ল্যান ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান। বেশিরভাগ উপভোগ তারা ২৮ বা ৩০ দিনের জন্য এই রিচার্জ প্ল্যানগুলো ব্যবহার করে। দাম বাড়ায়(Mobile Recharge increase)কোন রিচার্জ প্ল্যানের দাম কত হচ্ছে চলুন দেখে নেই এক নজরে।
জিওর দুটি জনপ্রিয় রিচার্জ প্লেনের নতুন দাম (Jio Mobile Recharge increase)
ইন্টারনেটের দুনিয়ায় সারা ফেলে একাধিকত্ব বিস্তার করে যাত্রা শুরু করেছিল জিও। তাদের বর্তমান দুটো জনপ্রিয় প্ল্যান হলো ৩১৯ টাকার প্ল্যান এবং ৩৪৯ টাকা প্ল্যান। এর মধ্যে ৩১৯ টাকায় আনলিমিটেড কলিং এর সুবিধা এবং ১.৫ জিবি করে দৈনিক ডেটা পাওয়া যেত ২৮ দিনের বৈধতার সাথে। ৩৪৯ টাকার রিচার্জে দৈনিক ২ জিবি করে ডেটা, সাথে আনলিমিটেড ৫জি ডেটা পুরো ৩০ দিনের জন্য ব্যবহার করা যেত। নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে ২৯৯ টাকার প্ল্যান বেড়ে এবার হতে চলেছে সাড়ে তিনশ টাকার মতো। এবং ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান বের হতে পারে ৪১৯ টাকার মতো।
এয়ারটেল নতুন দুটি জনপ্রিয় প্ল্যান (Airtel Mobile Recharge increase)
জিওর পাশাপাশি তার প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারটেলও তাদের রিচার্জ প্লানে পরিবর্তন করতে চলেছে। বর্তমান এয়ারটেলের দুটো জনপ্রিয় প্ল্যান হলো ৩৭৯ টাকার প্ল্যান এবং ২৯৯ টাকা রিচার্জ প্ল্যান। এল রিচার্জ প্ল্যানে ২৯৯ টাকায় দেড় জিবি করে ডেটা ও আনলিমিটেড কলিং এর সুবিধা পুরো ২৮ দিনের জন্য পাওয়া যেত। যা এখন বেড়ে ৩৫০ টাকার আশেপাশে চলে। পাশাপাশি ৩৭৯ টাকার রিচার্জে দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা ৩০ দিনের জন্য ব্যবহার করা যেত। নতুন নিয়ম চালু করলে এই দাম ৪২০ টাকার আশেপাশে যেতে পারে বলে খবর।
ভিআই রিচার্জ প্ল্যান বাড়লো (VI Mobile Recharge increase)
জিও এয়ারটেলের পাশাপাশি ভিয়াইও তাদের রিচার্জ প্লেনে বদল আনছে। এক্ষেত্রে ভি আই এর দুটি জনপ্রিয় প্ল্যান হলো ৩৪৫ টাকার প্লেন এবং ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান। ৩৪৫ টাকার রিচার্জ প্লেনে আগে আনলিমিটেড কলিং এর পাশাপাশি ডেটা পাওয়া যেত ২৫ জিবি পুরো ৩০ দিনের জন্য। আর ২৯৯ টাকায় প্রত্যেকদিন দেড় জিবি করে ডেটা ও আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যেত। কিন্তু দাম বাড়ার পর থেকে ৩৪৫ টাকার রিচার্জ প্ল্যান এর দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৪২০ টাকার মধ্যে থাকতে পারে বলে খবর।
পাশাপাশি ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে ৩৫০ থেকে ৩৬০ টাকা হতে পারে। অর্থাৎ তার প্রত্যেকটি কোম্পানি ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত তাদের রিচার্জের দাম বাড়াতে (Mobile Recharge price hike)চলেছে বলে জানা যাচ্ছে। তবে দাম বৃদ্ধির নতুন তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করিনি কোন কোম্পানি।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






