Government Scheme: জানুয়ারির মাসেই সকলের ব্যাংকে দেবে, পাঁচটি প্রকল্পে ২০০০, ২৫০০, ৫০০০ ও ৬০০০০ টাকা

Published By: bongosomoyin@gmail.com | Published On:

শুরু হচ্ছে জানুয়ারি মাস, ২০২৬ সাল পড়তেই সাধারণ মানুষের জন্য বড় চমক। বিভিন্ন প্রকল্পে(Government Scheme) উপভোক্তাদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে। এক্ষেত্রে সরাসরি ১০০০ টাকা, ২০০০ টাকা, ৫০০০ টাকা, ২৫০০ টাকা, ১৫০০ টাকা, এবং ৬০০০০ টাকা করে আসবে। আলাদা আলাদা প্রকল্প অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা উপভোক্তারা পাবে। কোন প্রকল্পে কারা টাকা পাবে, কাদের কত টাকা করে দেওয়া হবে, কত তারিখ থেকে এই টাকা উপভোক্তাদের ব্যাংকে আসবে এই সকল তথ্য নতুন তালিকায় জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

জয় বাংলা ও অন্যান্য প্রকল্প (Verious Government Scheme)
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জয় জোহার তফশিল বন্ধু, মানবিক প্রকল্প, এই প্রত্যেক প্রকল্পে ১০০০ টাকা করে সরাসরি উপভোক্তাদের মাসে মাসে দেওয়া হয়। এই প্রকল্পের অধীনেই উপভোক্তাদের সুযোগ-সুবিধা দেওয়া হয়। জানা যাচ্ছে জানুয়ারি মাসে এই সমস্ত প্রকল্পের টাকা ২০ তারিখের পর থেকে দেওয়া শুরু হবে। ধাপে ধাপে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে টাকা ব্যাংকে আসবে।

পিএম কিষানের টাকা (pm kisan)
কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই পিএম কিষান প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তি এবার কৃষকদের দেওয়া হবে। ২০০০ টাকা করে সকল কৃষকরা এই প্রকল্পের পক্ষ থেকে পাবে। জানা যাচ্ছে জানুয়ারি মাসে শেষের দিকে এই টাকা ব্যাংকে আসতে পারে।

লক্ষীর ভান্ডার এর টাকা (lakhir bhandar)
রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েও এসেছে সুখবর। এর আগে এই লক্ষীর ভান্ডারের টাকা দেওয়ার তারিখ পিছিয়ে গিয়েছিল। ফলে উপভোক্তাদের ব্যাংকে দেরিতে টাকা এসেছেছিল। জানুয়ারি মাসে মহিলাদের জন্য সুখবর, কারণ মাসের শুরুতেই টাকা আসবে ব্যাংকে।

কৃষক বন্ধু টাকা (Krishak bandhu)
কৃষক বন্ধু হল কৃষকদের জন্য বিশেষ উপহার। এই প্রকল্পে রাজ্য সরকার থেকে টাকা দেওয়া হয় কৃষকদের। প্রতিবছর দুটো কিস্তিতে এই প্রকল্পে ২০০০ টাকা ৫০০০ টাকা করে দেওয়া হয়। রবি মরশুমের টাকাও এই জানুয়ারিতেই উপভোক্তারা পেতে চলেছে। মাসে প্রথমার্ধেই এই টাকা আসবে বলে খবর।

বাংলার বাড়ির টাকা(Banglar Bari Government Scheme)
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। দ্বিতীয় দফায় যে ১৬ লক্ষ ঘরের অনুমোদন দেয়া হয়েছে সেই ১৬ লক্ষ ঘরের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে উপভোক্তারা পাবে। নতুন আপডেট অনুযায়ী খবর প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। এবং ১৫ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কাজ শেষ হবে বলে জানা যাচ্ছে।

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This