Lakhir Bhandar: ডিসেম্বরের লক্ষীর ভান্ডার নিয়ে সুখবর, পুরনোদের সাথে সাথে এবার নতুনদের জন্য বড় ঘোষণা

Published By: bongosomoyin@gmail.com | Published On:

ডিসেম্বর মাস পড়তেই লক্ষীর ভান্ডার(Lakhir Bhandar)প্রকল্পের টাকা নিয়ে আবারো এলো দুর্দান্ত সুখবর। নতুন আপডেট এসেছে প্রকল্পের পুরনো এবং নতুন উভয় মহিলাদের জন্য। অর্থাৎ আগে থেকে যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পেত তাদের জন্য সুখবর, পাশাপাশি যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছে তাদের জন্যও বড় আপডেট এল। মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ডিসেম্বর মাসের টাকার জন্য। অবশেষে তাদের জন্য এই টাকা নিয়ে নতুন তিনটি আপডেট এল। যেখানে জানানো হয়েছে এই মাসে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে, কোন ভাগে কারা টাকা পাবে, পাশাপাশি নতুন মহিলাদের ব্যাংকে কবে টাকা দেবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

লক্ষীর ভান্ডার প্রকল্প দিনে দিনে মহিলাদের কাছে ক্রমশই আরো জনপ্রিয় হয়ে উঠছে। শুরুতে মহিলারা মাসে মাসে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে পেতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন মহিলারা ১হাজার টাকা এবং ১২০০ টাকা করে পায়। এক্ষেত্রে মহিলাদের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়। সাধারণ ওবিসি মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি তপশিলি জাতী ও উপজাতি মহিলারা ১২০০ টাকা করে পায়। আগে থেকে এই প্রকল্পে প্রায় ১ কোটি ২০ লক্ষ এর কাছাকাছি উপভোক্তা রয়েছে।

 

নতুন মহিলাদের টাকা কবে দেবে?(Lakhir Bhandar New Payment)

লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রচুর মহিলা বিগত বছরে আবেদন করেছে এই প্রকল্পে টাকা পেতে। কিন্তু নতুনদের এখনও পর্যন্ত অন্তর্ভুক্তি করা হয়নি। এই মহিলারাও দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। অবশেষে তাদের জন্য চলে এলো সেই দুর্দান্ত মুহূর্ত। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বর মাসে এই সমস্ত মহিলাদের নতুন করে অন্তর্ভুক্তি করা হবে। এই মহিলাদের জন্য নতুন করে বেনিফিশিয়ারি আইডি তৈরি হবে। এই বেনিফিসারি আইডি তৈরি হলেই মহিলারা টাকা পেতে শুরু করবে।

 

পুরনো মহিলাদের টাকা কবে ঢুকবে?(Lakhir Bhandar Payment Date)

লক্ষীর ভান্ডার প্রকল্পে এবারে পুরনো মহিলাদের টাকা আলাদা কয়েকটি ধাপে আসবে। এই কারণে রাজ্যের প্রত্যেক জেলায় একই তারিখে টাকা ঢুকবেনা। নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে উত্তর এবং দক্ষিণ মিলে প্রথম ধাপে নয়টি জেলায় টাকা দেওয়া হবে। এই টাকাটা চার তারিখেই ছাড়া হবে। আর দ্বিতীয় ধাপে টাকা পাঁচ তারিখ দেওয়া শুরু হবে ১০ টি জেলার জন্য। এবং বাকি জেলার টাকা দ্বিতীয় ধাপে ৬ তারিখ দেওয়া হবে। তবে প্রত্যেক ক্ষেত্রেই টাকা দু থেকে তিন দিন সময় লাগবে ব্যাংকে আসতে।

 

 

 

চাকরি প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu

চাকরি প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg

Share This