শুরু হচ্ছে নতুন বছর, আর নতুন বছর পড়তেই কৃষকদের জন্য পিএম(PM Kisan) কিষান সম্মাননীধি প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট সামনে এলো। কৃষকদের ব্যাংকে এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এই প্রকল্পের ২২তম কিস্তির টাকা। কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই টাকার জন্য। এরই মধ্যে আরও একটি বড় চমক কৃষকদের জন্য। নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এবার প্রকল্পে টাকা বৃদ্ধি হতে চলেছে। পিএম কিষণ প্রকল্পে কৃষকরা ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে পাবে। অর্থাৎ বার্ষিক অনুদান যেটা ৬০০০ টাকা ছিল সেটা আরো ১৫০০ টাকা বাড়তে চলেছে।
তো কৃষকদের জন্য এই পিএম কিষান সম্মাননীধি যোজনার টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে, ২২ তম কিস্তির টাকা কৃষকরা কত তারিখে তাদের একাউন্টে পেতে চলেছে, টাকা বৃদ্ধির যে খবর সামনে এসেছে এ বিষয়ে কি তথ্য, কবে থেকে বাড়তে পারে এই টাকা, সরকারিভাবে এই নিয়ে কি নির্দেশিকা, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার আমরা এক এক করে জেনে নেব।
পিএম কিষান
কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে পিএম কিষান প্রকল্প(PM Kisan scheme)। কৃষকদের আর্থিক উন্নতির জন্য, তাদের পাশে দাঁড়াতে বিশেষ উপহার মোদি সরকারের। যেখানে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়া হয়। প্রকল্পের ২১তম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকরা পেয়েছে, এবার পাবে ২২তম কিস্তির টাকা।
পিএম কিষান ২২ তম কিস্তির টাকা কবে আসবে? (PM Kisan 22th installment date)
পিএম কিষান সম্মাননীতি যোজনার মাধ্যমে কৃষকদের প্রত্যেক চার মাসে একবার করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থাৎ ২ হাজার টাকার একটি কিস্তি এই চার মাসের মধ্যে একবার কৃষকরা পায়। প্রথম কিস্তির সময় এপ্রিল মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত। দ্বিতীয় কিস্তির সময় আগস্ট মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত। এবং তৃতীয় কিস্তির সময় ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। ইতিমধ্যে এই আর্থিক বছরের তৃতীয় কিস্তি সময় শুরু হয়েছে। বছরের শুরুতে উপহারস্বরূপ কৃষকদের ব্যাংকে এই টাকা আসতে পারে বলে খবর।
২৫০০ টাকা করে দেওয়ার বিষয়ে সরকারি কি আপডেট (PM Kisan Rs. 2500)
বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে নতুন বছরে এই প্রকল্পের টাকা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে আসতে পারে কৃষকদের ব্যাঙ্কে। বিভিন্ন ক্ষেত্রে এই দাবি ইতিমধ্যে উঠতেও শুরু করেছে। কারণ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা একবারো বাড়েনি। যদিও মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাই সরকারও এবার এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল-মহল। এখন দেখার বিষয় ২০২৬-২৭ এর নতুন বাজেটে সরকার কি সিদ্ধান্ত নেয়।
চাকরি ও প্রকল্পের আপডেট হোয়াটস্যাপে পেতে ক্লিক করুন https://rb.gy/ppdfwu
চাকরি ও প্রকল্পের আপডেট টেলিগ্রামে পেতে জয়েন করুন https://rb.gy/6hsymg






